Tuesday, March 18, 2014

জনরোষ থেকে নৌকা বাঁচানোর আহ্বান

বাংলাদেশের সর্ববৃহৎ অতিথিপাখি, বিশিষ্ট তথ্যবিদ জয়স্টিক ময়মনসিংহে বাকশালের এক কর্মীসভায় কর্মীদের নৌকা বাঁচানোর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদেরকে নৌকা বাঁচাতে হপে। আমার কাছে তথ্য ও পরিসংখ্যান আছে, বাকশালীরা ঐক্যবদ্ধ থাকলে কেউ নৌকা ফুঁটো করতে পারবে না। ফুঁটো করতে পারলেও পানি উঠবে না। পানি উঠলেও ডুববে না।’
বিরল প্রজাতির অতিথি পাখি
বিরল প্রজাতির অতিথি পাখি
এসময় তিনি বলেন, ‘আমাদের দেখিয়ে দিতে হপে যে বিম্পির আমলে বাংলাদেশ কুথায় ছিল, এখুন আমরা কুথায় আছি। আমাদেরকে দেখিয়ে দিতে হপে বিম্পির আমলে বাংলাদেশ বঙ্গোপসাগরের উত্তরে ছিল, এখুন বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিনে আছে। এটা বাকশালের সাফল্য।’
তিনি আরও বলেন, ‘বিম্পির আমলে কেউ কল্পনাও করতে পারতো না যে প্লাস্টিকের বন-জঙ্গল হপে। আমরা বাকশালীরা রামপালের পাশে প্লাস্টিকের সুন্দরবন-বান্দরবন-ইন্দুরবন বানাবো।’
জয়ের পুরো সফরের সময় রাস্তার দুইপাশে জনতার ভিড় লেগেই ছিল। বাকশালের কর্মী বাহিনী এই বিরল প্রজাতির অতিথি পাখি দেখার জন্যে বিশেষ টিকিটের ব্যবস্থা করে।

No comments:

Post a Comment